বিপিএল নিয়ে বিসিবির ব্যাখ্যায় খুশি কোয়াব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তামিম ইকবাল বলেছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করবেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হারানো জৌলুস ফেরাতে বেশ কিছু সংস্কার করতে চান বিসিবি সভাপতি। সেজন্য আগামী বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড। বিসিবির সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মা প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সেই সময় নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন কোয়াবের প্রতিনিধিরা।