৪৯ বলে মোসাদ্দেকের সেঞ্চুরি, তবুও হারল আবাহনী
১০ ছক্কার সঙ্গে ৬ চারে ৫০ বলে ১০১ রানের ইনিংস খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পাওয়া জিসান আলমের ব্যাট থেকে এলো ৪৪ বলে ৫৪ রান। তবে তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিং বিফলে গেল সিটি ক্লাবের বিপক্ষে। মেহেদী মারুফের ৭১ রানের ইনিংসের সঙ্গে তাহজিবুল ইসলাম, আনামুল হক ও আব্দুল গাফফার সাকলাইনের ক্যামিওতে ৮ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় তুলে নেয় সিটি ক্লাব। ঢাকা লেপার্ডসের পর সিটি ক্লাবের কাছেও হারল ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।