৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে অংশ নেবে মোট তিন দল। গেল রোববার তিন দলের স্বোয়াডও ঘোষণা করেছে বিসিবি। যেখানে ধূমকেতু দলের হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদের।
তবে সাইনাস রোগের কারণে এই টুর্নামেন্টে শুরুর আগেও ছিটকে গিয়েছেন তাসকিন। চিকিৎসকের পরামর্শমতো আরও কয়েকদিন থাকতে হবে বিশ্রামে। ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৩ দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ম্যাচ ৪টি। এই টুর্নামেন্ট ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীরা। বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।
আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি একে অপরের সঙ্গে একবার করে মোট তিনটি ম্যাচ খেলার পর ৯ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে টুর্নামেন্টে ধূমকেতু স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।