দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

দ্য হান্ড্রেড
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ড্রাফট থেকে সরে এসে এবারই প্রথমবারের মতো নিলামের দুনিয়ায় পা রাখছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। ৭১০ জন ক্রিকেটার এই নিলামে নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে দ্য হান্ড্রেড। সেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। তার মূল্য ধরা হয়েছেন এক লাখ পাউন্ড।

বাংলাদেশের মোট ২৩ ক্রিকেটার নাম জমা দিয়েছে নিলামে। গত কয়েক মাসে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ছিলেন বাঁহাতি এই পেসার। তাকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিক্রমায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। বিশেষ করে নিরাপত্তা ঝুঁকির কারণে বিসিসিআই তাকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল।

দ্য হান্ড্রেডেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো থাকায় বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে 'শ্যাডো বেন' থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে যুক্ত আছে। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস বিভিন্ন দলের আংশিক মালিক বা পূর্ণ মালিক।

কোনো বাংলাদেশি ক্রিকেটার এখনও পর্যন্ত দ্য হান্ড্রেডে খেলেননি। এই টুর্নামেন্টের প্রথম পাঁচ মৌসুমে মাত্র নয়জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন। আন্তর্জাতিক সূচি এবং শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কয়েকটি ঘটনা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে আফ্রিদি ও নাসিম শাহ নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো সক্রিয় পাকিস্তানের ক্রিকেটার আইপিএলে খেলেননি। আইপিএল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোর বৈশ্বিক বিস্তারের পরও বিদেশি দলগুলোর হয়ে পাকিস্তানের খুব অল্প কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছেন।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড গত বছর জোর দিয়ে বলেছিলেন, দ্য হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ কোনো কারণে প্রভাবিত হবে না। তবে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী মাসের নিলামে আইপিএল মালিকানাধীন কোনো হান্ড্রেড দলই পাকিস্তানি খেলোয়াড়দের জন্য বিড করবে না।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে দ্য হান্ড্রেডের নিলামে এবার নাম দিয়েছেন পাকিস্তানের অন্তত ৬৩ ক্রিকেটার। যার মধ্যে রয়েছে শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও হারিস রউফের নাম। এর বাইরে অন্য দেশগুলোর তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শিমরন হেটমায়ার ও ডেভিড মিলার।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাইম শেখ, সাব্বির রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার।

আরো পড়ুন: