অঙ্কন-আমিনুল-নাঈমের দৃঢ়তায় সাউথ আফ্রিকায় ড্র করল বাংলাদেশ
চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফিরতেই বাংলাদেশের সামনে বড় হারের শঙ্কা। জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১১ রান, হাতে ছিল দুই সেশনের বেশি সময়। ৭০ রানেই পাঁচ উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দলকে এরপর ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ নিতে হয়। মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের দৃঢ়তায় শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হার এড়িয়েছে সফরকারীরা।