রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দেওয়ার পর নিলাম থেকে ৪ কোটি ২৫ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নেয় পাঞ্জাব। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সাত ম্যাচে ছয়বার ব্যাট করে মাত্র ৪৮ রান করেছিলেন। এ ছাড়া বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। বাজে ফর্মের সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন ডান হাতের আঙুলের চোটে পড়ায় ছিটকে যান।
গত কয়েক আসরেই আইপিএলে চড়া দামে বিক্রি হচ্ছিলেন ম্যাক্সওয়েল। তবে মাঠের পারফরম্যান্সে একেবারেই প্রত্যাশা মেটাতে পারছিলেন না। গত ডিসেম্বরে নিলাম হলেও সেখানে নাম দেননি মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন করতে পারা অজি অলরাউন্ডার। তখন থেকেই গুঞ্জন ছিল আইপিএলের সময় পিএসএল খেলবেন ম্যাক্সওয়েল।
শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। নিলামের কয়েক দিন পেরিয়ে যাওয়ার পর হায়দরাবাদের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন তিনি। তবে তার সঙ্গে কত টাকায় চুক্তি করেছে সেটা প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এবারই প্রথম পিএসএল খেলবেন তারকা অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের আগে হায়দরাবাদের সঙ্গে চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাশ ল্যাবুশেন। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন স্টিভ স্মিথও। তিনি খেলবেন শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে।
পিএসএল নিলামের আগে সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাতকে দলে নেয় হায়দরাবাদ। পরবর্তীতে নিলাম থেকে তারা দলে টেনেছে মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফকে।
হায়দরাবাদ কিংসম্যান— সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস ল্যাবুশেন, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ এবং গ্লেন ম্যাক্সওয়েল।