আইএল টি-টোয়েন্টির নতুন নিয়ম নিয়ে অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিরা
আইএল টি-টোয়েন্টির আগামী আসরকে সামনে রেখে নতুন কিছু বাধ্যতামূলক নিয়ম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এসব নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে আফগানিস্তানের চারজন ও আয়ারল্যান্ডের একজন ক্রিকেটার রাখতে হবে। পাশাপাশি একাদশেও নির্দিষ্ট কয়েকটি দেশের ক্রিকেটারদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।