পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জায়গা হয়নি তারকা পেসার তাসকিন আহমেদের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। আর ইনজুরির কারণে জায়গা হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের।
বিপিএলের সর্বশেষ আসরে খেলার সুযোগ পাননি এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাদেরকে বিসিএলে ফেরানো হয়েছে। বিজয়কে রাখা হয়েছে সাউথ জোনে। আর সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন মোসাদ্দেক। এর বাইরে বিসিএলে খেলবেন সাব্বির রহমানও।
সাব্বির গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। তবে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে তাকে নিয়েই নর্থ জোনের স্কোয়াড সাজানো হয়েছে। নর্থ জোনের হয়ে খেলবে জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সঙ্গে দলটিতে আছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের মতো তারকা।
বিসিএলের ৪ দলের স্কোয়াড-
ইষ্ট জোন— পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান এবং নাইম হাসান সাকিব।
নর্থ জোন— তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন।
সাউথ জোন— সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।
সেন্ট্রাল জোন— সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।