‘বোর্ডে কে থাকবে কে থাকবে না এটা আমার দেখার বিষয় নয়, আমরা মাঠে খেলা চাই’
টেনেটুনে ঢাকা প্রথম বিভাগ আয়োজন করলেও দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের কোনো খেলা শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি ডিপিএল। ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ঘরোয়া ক্রিকেটও মাঠে গড়াচ্ছে না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন জাতীয় দল থেকে তৃতীয় বিভাগের ক্রিকেটাররা। মোহাম্মদ মিঠুন জানান, বোর্ডে কে থাকবে আর কে থাকবে না সেটা তার দেখার বিষয় নয়। বরং ক্রিকেটারদের স্বার্থে দ্রুতই মাঠে খেলা চান তিনি।