২৫ শতাংশ পেয়েছি, ৭৫ শতাংশ বাকি, বিপিএলের পাওনা নিয়ে নাসির
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ২৩ জানুয়ারি। এর ২৫ দিন পেরিয়ে গেলেও অনেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নিজেদের পাওনা টাকা বুঝে পাননি। এর মধ্যে গত বৃহস্পতিবার বিসিবির দায়িত্বে থাকা চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিয়েছে বিসিবি।