বড় ঘাস রাখলেই সেটাকে ভারসাম্যপূর্ণ উইকেট বলা যায় না: মুশফিক
দেশের ঘরোয়া ক্রিকেটের উইকেটের মান নিয়ে একটা সময় অভিযোগের শেষ ছিল না। সেই বাস্তবতা এখন কিছুটা হলেও বদলেছে। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) কিংবা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মত আসরগুলোতে এখন ঘাসের উইকেট দেখা যায় বেশ কয়েকটি ভেন্যুতে। কিন্তু শুধু ঘাসের উইকেট বানিয়েই ঘরোয়া ক্রিকেটের মান উন্নত করা যাবে এমন তত্ত্বে বিশ্বাসী নন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা এই ব্যাটার মনে করেন উইকেটে বৈচিত্র না থাকলে ক্রিকেটারদের সামর্থ্য বাড়বে না।