হাসানের ১ উইকেটের ম্যাচে কেন্টের বড় হার
টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে সুবিধা করতে পারেনি কেন্ট স্পিটফায়ার্স। আগে ব্যাট করে ১০২ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিরোধ গড়তে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় দক্ষিণ বিভাগের শীর্ষে থাকা সারে। কেন্টের হয়ে একমাত্র উইকেটটি নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।