পিএসএলের প্লে-অফ মাঠে বসেই দেখতে পারবেন দর্শকরা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের প্লে-অফ ম্যাচগুলোতে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এতদিন এসব ম্যাচ দর্শকশূন্যভাবে আয়োজনের সিদ্ধান্ত থাকলেও গতকাল রাতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।