সালমানের সেঞ্চুরিতে জয়ে সিরিজ শুরু পাকিস্তানের
জয়ের জন্য শেষ ৩৯ বলে প্রয়োজন ছিল ৫৩ রান, হাতে ছিল পাঁচ উইকেট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তখন জয়ের ভালো সম্ভাবনাই ছিল শ্রীলঙ্কার। কিন্তু মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ ৫ উইকেটে মাত্র ১৫ রান যোগ করেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। তাতে ৩৭ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান।