এশিয়ান গেমসের দলে শান্ত, নেই তাসকিন-নাহিদ
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।