২০২৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক হচ্ছেন বাশার

বাংলাদেশ ক্রিকেট
হাবিবুল বাশার, ফাইল ফটো
হাবিবুল বাশার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির অন্যতম সদস্য ছিলেন হাবিবুল বাশার সুমন। যদিও গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে দেখা যায়নি বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে বছর দুয়েক পর আবারও নির্বাচকের দায়িত্বে ফিরছেন বাশার। সবকিছু ঠিক থাকলে দ্রুতই প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন তিনি।

নান্নু চলে যাওয়ার পরও বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন লিপু। আগামী ২৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হলেও তাতে তিনি রাজি হননি। ফলে চলতি মাসেই প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে তাকে।

বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আরও এক মাস দায়িত্ব পালন করবেন লিপু। অর্থাৎ মার্চ শেষে চাকরি ছাড়বেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর রেখে যাওয়া জায়গায় ১ এপ্রিল প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন বাশার। লিপু চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ার পরই বাশারকে প্রস্তাব দেয় বিসিবি।

সিদ্ধান্ত নিতে কয়েক দিন সময় চেয়েছিলেন বাশার। জানা গেছে, প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি। মার্চ থেকে যোগ দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে এপ্রিল থেকে কাজ শুরু করবেন। চুক্তি অনুযায়ী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন বাশার। বর্তমানে বিসিবিতেই কর্মরত আছেন সাবেক এই অধিনায়ক।

গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি। নির্বাচক হিসেবে বাশারের অভিজ্ঞতা কম নয়। ২০১৬ সালে প্রথমবার জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হন তিনি। এরপর টানা আট বছর দায়িত্ব পালন করেছেন তিনি। সে সময় প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ফারুক আহমেদ। পরবর্তীতে নান্নুর অধীনেও ছিলেন বাশার।

আরো পড়ুন: