১৬ ডিসেম্বর আইপিএল নিলাম
আইপিএলের সবশেষ তিন আসরের সবকটি নিলামই হয়েছে দেশের বাইরে। তবে টুর্নামেন্টের আগামী মৌসুমের নিলাম হবে ভারতের গোয়ায়। ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে হতে পারে আইপিএলের মিনি নিলাম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
আইপিএলের সবশেষ তিন আসরের সবকটি নিলামই হয়েছে দেশের বাইরে। তবে টুর্নামেন্টের আগামী মৌসুমের নিলাম হবে ভারতের গোয়ায়। ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে হতে পারে আইপিএলের মিনি নিলাম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
আইপিএলে প্রথমবার কোচিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস। ২০২৭ আসরের আগে তাঁকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। নতুন কোচিং স্টাফ সাজানোর অংশ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ব্যস্ত সূচির কারণে আইপিএলের আগামী আসরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়া হতে পারে, মাস দুয়েক আগে এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার প্রধান কোচের এমন মন্তব্য আরও জোরালো হয়েছে মিচেল স্টার্কের কথায়। আইপিএলের আগামী আসরে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নন স্টার্ক। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বাঁহাতি এই পেসার।
আইপিএলের নিলামের এখনও বাকি মাস দুয়েক। এর মধ্যেই দল বদল শুরু হয়ে গেছে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ট্রেডের মাধ্যমে পুরনো দল সানরাজার্স হায়দরাবাদে ফিরেছেন ভারতীয় পেসার থাঙ্গারাসু নাটারাজন। তার বিনিময়ে হায়দরবাদ দিল্লিকে দিয়ে দিয়েছে লেগ স্পিনার জিশান আনসারিকে।
৪৫ বছর বয়স মহেন্দ্র সিং ধোনির। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচও খেলেননি ভারতের সাবেক অধিনায়ক। আগামী আইপিএলে তাকে আবারও মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে ধোনির খেলার বিষয়ে আশাবাদী চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নিচ্ছে দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এবার তার সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংকে দায়িত্ব দিয়েছে।
ইংল্যান্ডের টেস্ট ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা কোচিং দল গঠন করা হয়েছে। টেস্ট দলের নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিজের সহযোগী হিসেবে বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংসে তার সঙ্গে কাজ করা জেমস ফস্টার ও এরিক সিমন্সকে। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্বে থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম। আগামী দিনের পরিকল্পনা সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনছে চেন্নাই সুপার কিংস। সেই পরিকল্পনার অংশ হিসেবে ব্যাটিং কোচ মাইক হাসিকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘ আট বছর ধরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের সঙ্গে চেন্নাইয়ের পথচলা আপাতত শেষ হচ্ছে।
আইপিএল ২০২৭ সামনে রেখে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে একসঙ্গে বড় পরিবর্তন আসছে। দলটির প্রধান কোচ রিকি পন্টিংকে নতুন করে সাজাতে হচ্ছে তার সাপোর্ট স্টাফ। স্পিন-বোলিং কোচ সাইরাজ বাহুতুলের পর এবার দায়িত্ব ছেড়েছেন ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন ও ফাস্ট-বোলিং কোচ জেমস হোপসও। ফলে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন কোচ খুঁজতে হচ্ছে পাঞ্জাবকে।
আইপিএলে এখনো শিরোপার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। গত দুই মৌসুমে প্লে-অফেও উঠতে পারেনি দলটি। এমন সময়ে ২০২৭ আইপিএলের আগে কোচিংয়ে বড় পরিবর্তন আনল ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনি হেমাঙ্গ বাদানির স্থলাভিষিক্ত হয়েছেন।
এশিয়ান গেমসে ব্যস্ত সময় কাটছে অভিষেক শর্মার। শনিবার পাকিস্তানের বিপক্ষে সোনার লড়াইয়ে মাঠে নামবে ভারত। এর মাঝেই ভারতীয় এই তরুণ ওপেনারকে ঘিরে শুরু হয়েছে আইপিএল নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন অভিষেক।
স্টিফেন ফ্লেমিং প্রধান কোচের চাকরি ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এরিক সিমন্স। সাউথ আফ্রিকান কোচের জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন মোহিত শর্মা। এমন ইঙ্গিতই দিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথান।