আইসিসির এপ্রিলের সেরা নাহিদ
দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন নাহিদ রানা। বাংলাদেশের তারকা পেসার হয়েছিলেন সিরিজসেরাও। এমন পারফরম্যান্সে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন তিনি। জাতিন্দার সিং এবং অজয় কুমারকে পেছনে ফেলে এপ্রিলের সেরা ক্রিকেটার হয়েছেন নাহিদ।