খালেদের ৫ উইকেট, প্রথম বিভাগে উঠল কেন্ট
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠে গেছে কেন্ট। গ্লুচেস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। গ্লুচেস্টারশায়ারের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।