ফাইনালে অনফিল্ড আম্পায়ার উইলিয়ামস ও বৃন্দা
লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইনিংসের প্রথম বলে লরা উলভার্টের উইকেট হারালেও বাংলাদেশের পুঁজিটা কম হওয়ায় সাউথ আফ্রিকার খুব বেশি তাড়া ছিল না। দ্বিতীয় উইকেটে তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেনের পঞ্চাশ রানের জুটি কাজটা আরও সহজ করে দিয়েছে। তবে আচমকা ছন্দপতন হয় প্রোটিয়া মেয়েদের। বাংলাদেশের বোলাররাও সুযোগ পেয়ে চেপে ধরলেন।
মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শেফালি ভার্মা। ডানহাতি ওপেনারের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে গেলেও সেটা লুফে নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ঝড় তুললেন শেফালি। দুর্দান্ত ব্যাটিংয়ে পেলেন হাফ সেঞ্চুরিও। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভারতের জয়ের নায়কও বনে গেলেন শেফালি। সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। শেষের বেলায় ভারতের কয়েকটি উইকেট নেওয়া গেলেও জয়ের সুযোগ তৈরি করা যায়নি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা। এখনো পর্যন্ত চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছেন জ্যোতিরা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত।
বাংলাদেশকে হারানোর জন্য যে ধরনের শুরুর প্রয়োজন ছিল পাকিস্তানকে সেটাই এনে দিয়েছিলেন মুনিবা আলী ও গুল ফিরোজা। ভালো শুরুর পর দুজনে ফিরে গেলেও ম্যাচটা পাকিস্তানের হাতেই ছিল। ২ উইকেটে ৬৯ রান তোলা পাকিস্তানকে জিততে হলে ৫৪ বলে ৫৫ রান করতে হতো। জয়টা একটা সময় সহজ মনে হলেও পাকিস্তানকে সেটা করতে দেননি বাংলাদেশের বোলাররা।
ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো নারী টেস্ট ম্যাচ আয়োজনকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ১০ জুলাই ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন ন্যাট সিভার-ব্রান্ট। এর মাধ্যমে তিনি লর্ডসে ইংল্যান্ড নারী দলের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটি পরবর্তী দুই ম্যাচে পাবে না ন্যাট সিভার-ব্রান্টকে। মঙ্গলবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় তিনি আবারও কাফের চোটে পড়েছেন। এরপর দ্রুতই তার স্ক্যান করা হয়। সেই রিপোর্ট হাতে পাবার পরই এই ব্যাটারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের চেয়েও দুই দেশের মর্যাদার লড়াই। যেকোনো বিশ্ব আসরেও দুই দলের মুখোমুখি হওয়াটা এখন অনেকটা অবধারিত। সেই ম্যাচে বিশাল প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামতে হয় দুই দলের ক্রিকেটারদেরই। আর তাই ভারত-পাকিস্তান ম্যাচের চাপ ক্রিকেটের অন্য যেকোনো লড়াইয়ের চেয়ে আলাদা বলে মনে করেন ভারতের নারী দলের ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন বার্মিংহামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস বাংলাদেশের জন্য বড় চমক হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, সম্প্রতি ব্যাট হাতে যে আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দিয়েছেন জুয়াইরিয়া, তা বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বোলারদের উপর তাণ্ডব চালান দিলারা আক্তার। ডানহাতি ব্যাটারের ২৬ বলে ৫১ রানের ইনিংসে ৮ ওভারে ৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। রান তাড়ায় ডাচরা ভালো শুরু পেলেও জয়ের দেখা পায়নি। ফারিহা ইসলামের দুই উইকেটে নেদারল্যান্ডসকে বাংলাদেশ থামিয়ে দেয় ৮৫ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ রানে জিতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। সাদা বলের সিরিজের সেই সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।
প্রথম দুই ম্যাচের মতো এবারও বাংলাদেশকে টানলেন নিগার সুলতানা জ্যোতি। ত্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরে পাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করলেন টানা দুই ম্যাচেই। জ্যোতির পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সঙ্গে সোবহানা মোস্তারির ৩৯ ও স্বর্ণা আক্তারের ২০ রানের ইনিংসে দেড়শ ছাড়ানো পুঁজি পায় সফরকারীরা। পরবর্তীতে মারুফা আক্তার, রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলার দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জ্যোতি-সোবহানাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
ঘরের মাঠে সবশেষ টি–টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। সাম্প্রতিক সময়ে নিয়মিত রান না পাওয়ায় বাংলাদেশের অধিনায়কের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। তবে বিশ্বকাপে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজে রানের দেখা পেয়েছেন জ্যোতি। দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।