ভারতকে সুবিধা দেয়ার অভিযোগ তুলে অনলাইন আক্রমণের মুখে ক্রস-হার্টলি
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে মন্তব্য করে অনলাইন আক্রমণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেট ক্রস ও অ্যালেক্স হার্টলি। টুর্নামেন্টের সূচি নির্ধারণে ভারতকে সুবিধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন তারা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানায়, কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দিতে সূচি তৈরি করা হয়নি।