পাডিকালের সেঞ্চুরির পরও শেষ বিকেলে শ্রীলঙ্কার স্বস্তি
শ্রীলঙ্কা সফরে যেন থামছেই না দেবদূত পাডিকালের ব্যাট। গলে ১৬৭ রানের দুর্দান্ত ইনিংসের পর কলম্বোতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি। দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছে ভারত।