হ্যাটট্রিকের কৃতিত্ব শান্ত-লিটনদেরও দিলেন হাসান
ইনিংসের ৮৩তম ওভারে নিজের পঞ্চম বলে আফগানিস্তানের ব্যাটার জিয়া উর রহমানকে এলিবিডব্লিউ করলেন হাসান মাহমুদ। আম্পায়ার আউট দিলেন না। বাংলাদেশ রিভিউ নিল। টিভি রিপ্লেতে দেখা গেল বল গিয়ে আঘাত করত অফ স্টাম্পের উপরের অংশে। ততক্ষণে বাংলাদেশ দলের উযদাপন শুরু হয়ে গেছে।