বিপিএলের আগে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টি
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে সংঘর্ষ এড়াতে এগিয়ে আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পরবর্তী আসরের সময়সূচী। আগের তিন মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির সাথে সংঘর্ষ সূচির সংঘর্ষ হতো আইএল টি-টোয়েন্টির। তারকা খেলোয়াড়দের প্রাপ্তিতে অন্য দুই লিগের সাথে প্রতিযোগিতা এড়ানোর লক্ষ্যে এবার এক মাস এগিয়ে আনা হয়েছে এই টুর্নামেন্ট।