নোয়াখালীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ করবে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ২৩ জানুয়ারি। মাস খানেক পেরিয়ে গেলেও অনেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নিজেদের পাওনা টাকা বুঝে পাননি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ২৩ জানুয়ারি। মাস খানেক পেরিয়ে গেলেও অনেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নিজেদের পাওনা টাকা বুঝে পাননি।
আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, অভিষেক শর্মা, শুভমান গিলদের। যদিও হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের বিদেশি লিগে খেলতে বাধা নেই। দ্য হান্ড্রেডের পাশাপাশি বিগ ব্যাশ, সিপিএলেও নিয়মিতই খেলেন ভারতের নারী ক্রিকেটাররা। প্রথমবারের মতো আয়োজিত নারী বিপিএলেও দেখা যেতে পারে তাদের কাউকে। রুবাবা দৌলা নিশ্চিত করেছেন, সব দেশের ক্রিকেটারদের জন্যই উন্মুক্ত টুর্নামেন্টটি। অর্থাৎ অনাপত্তি পত্র পেলে এবং ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ থাকলে বাংলাদেশের বিপিএলেও দেখা যেতে পারে স্মৃতি-হারমানপ্রীতদের।
কদিন আগে আনুষ্ঠানিকভাবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল পর্দা উঠবে বাংলাদেশের মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। ফাইনাল হবে ১৪ এপ্রিল। বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গত নভেম্বরে অচিরেই নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের নিলামের দিন দেওয়া সেই আশ্বাস রেখেছেন বিসিবি সভাপতি। আগামী এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার। রাজশাহীর প্রধান কোচ জানান, মালিকপক্ষও ফ্র্যাঞ্চাইজিটিকে বিশ্ব মঞ্চে দেখতে চান।
বিপিএলের প্রতিটি আসরেই ব্রডকাস্টিং, ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ও বাজে আম্পায়ারিং নিয়ে তুমুল আলোচনা হয়। তবে এবারের বিপিএল ছিল এর ব্যতিক্রম। শুরু থেকেই দারুণ ব্রডকাস্টিং দিয়ে মুগ্ধ করা হয়েছে দর্শকদের। পাশাপাশি এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও কোনো নেতিবাচক খবর শোনা যায়নি।
আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বাংলাদেশ নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এখনও আইসিসি বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি আইসিসি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
সাহিবজাদা ফারহানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ার পাশাপাশি বিপিএলে ফাইনালে তানজিদ হাসান তামিম খেললেন ৭ ছক্কায় ৬২ বলে ১০০ রানের ইনিংস। বাঁহাতি ওপেনারের ওমন ব্যাটিংয়েই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭৪ রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। রান তাড়ায় শুরু থেকেই ছন্নছড়া চট্টগ্রাম রয়্যালস। ইনিংসের তৃতীয় ওভারেই নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বন্দর নগরীরের দলকে চেপে ধরেন বিনুরা ফার্নান্দো।
বিপিএল ফাইনাল শুরু হতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। এমন সময় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এলেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে ট্রফির নিয়ে মিরপুরে আসেন আকবর। চলতি বিপিএলে ডানহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। শেখ মেহেদী ফটোসেশন করলেও চট্টগ্রাম রয়্যালসের বাকি ক্রিকেটাররা ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন না। নাইম শেখদের সেই সুযোগটা কেড়ে নিয়েছেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীর হয়ে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।
বিপিএলের আসর শুরুর আগেই জানানো হয়েছিল, এবারের চ্যাম্পিয়ন দল পাবে একেবারে নতুন নকশার ট্রফি। সেই শিরোপা নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা-কল্পনা। তবে টুর্নামেন্টের শেষ প্রান্তে এসেও এখনও জনসম্মুখে আনা হয়নি ট্রফিটি। দর্শকদের জন্য এই ট্রফিকে ঘিরে চমকই রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে এবারের বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে চট্টগ্রামের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রাজশাহী।
দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে বিপিএলের চলতি আসরের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ২৩ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নামার আগেই টুর্নামেন্টের পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিমরা।