মিরাজের জোড়া শিকার, তবুও গায়ানার বড় হার
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। বার্বাডোজের কাছে ছয় উইকেটে হেরেছে মিরাজের দল।
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। বার্বাডোজের কাছে ছয় উইকেটে হেরেছে মিরাজের দল।
সিপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে যেন সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। ফলে সিপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই মিরাজের শিকার এখন ৭ উইকেট।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে আলো ছড়ালেন মেহেদী হাসান মিরাজ। ৪ উইকেট শিকার করে ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটিংয়ে ধস নামান এই অফ স্পিনার। শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের। ২৩ রানে ৪ উইকেটের পারফম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশী অফস্পিনার। টুর্নামেন্টের মাঝপথে খেলতে এসে দুই ম্যাচেই ৭ উইকেট শিকার করলেন মিরাজ।
৪৭ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাচ্ছেন ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়ে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটিও ছিল তারই।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে ইমরান তাহিরের ৫ উইকেটের সুবাদে বড় জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
চার ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। তার সঙ্গে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছাড়ছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের অলরাউন্ডারের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রহমানউল্লাহ গুরবাজের জায়গায় খেলবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।
বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এখন চলছে বিরতি। এই ফাঁকা সময়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ এসেছে মেহেদী হাসান মিরাজের সামনে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ডাকে সাড়া দিয়ে শনিবার ক্যারিবিয়ানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের বাকি অংশে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার। দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে পারেন মিরাজ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমের আগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে জ্যামাইকা কিংসম্যান। পাকিস্তানি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারদের। পাকিস্তানি ক্রিকেটার হিসেবে খেলবেন সাইম আইয়ুব, মাজ সাদাকাত, উসমান খানরা। টুর্নামেন্টের নতুন মৌসুমের আগে দলগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে।
ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা এবার নতুন এক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। আয়োজনের বিস্তার ও অংশগ্রহণ, দু'দিক থেকেই এবার দেখা যাবে ভিন্নতা।
পাকিস্তানি হওয়ার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচিংয়ের সুযোগ হারানোর দাবি করেছেন আজহার মাহমুদ। সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলিতে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার জানান, কোভিড-পরবর্তী সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি তাকে প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত চুক্তি করেনি।