সাকিবের খরুচে বোলিংয়ের পর ম্যাচ পরিত্যক্ত
জাফনা কিংসের হয়ে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে খেলার সুযোগ হয়নি তাওহীদ হৃদয়ের। তবে খেলেছেন সাকিব আল হাসান। যদিও বোলিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর প্রথম ইনিংসের শেষে ম্যাচটি চলে যায় বৃষ্টির পেটে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।