বিজয়-রাব্বির ব্যাটে জয়ে প্রিমিয়ার লিগ শুরু মোহামেডানের
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারলেন না। জিসান আলম, জাকের আলী অনিকরা রানের খাতা খুললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন, এসএম মেহেরব, মোসাদ্দেক হোসেন সৈকতরা ভালো শুরু পেলেও প্রত্যাশা মেটাতে পারেননি। শেষ বেলায় সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় আবাহনী। সহজ রান তাড়ায় জাকির হাসানের হাফ সেঞ্চুরি ও সৈকত আলী, জাওয়াদ আবরার ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হোঁচট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৪শ কোটি টাকার বোর্ড বলে ব্যঙ্গ করা হয়ে থাকে। কিন্তু দেশের সবচেয়ে ধনী এই ক্রীড়া সংস্থার যেন পরতে পরতে দুর্নীতি আর মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্ব। খেলা দেখতে আসা দর্শক থেকে শুরু করে বিসিবিতে কাজ করা কর্মচারীদের সবাই এই অনিয়মের ভুক্তভোগী। সভাপতির দায়িত্ব নেবার পর তামিম ইকবালের সামনে বেড়িয়ে আসছে সেসব নগ্ন দুর্নীতি আর অনিয়মের চিত্র।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম প্রচলিত শব্দযুগল 'কমিটির টিম'। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দিষ্ট কোনো ক্লাব বা দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ থেকেই এমন কথার উৎপত্তি। বিষয়টি শুধু অভিযোগেই সীমাবদ্ধ থেকেছে সবসময় এমনটাও নয়। বারবারই মাঠে সেসব পক্ষপাতিত্বের উদাহরণ দেখা যেত খালি চোখেই। কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে এসব অভিযোগ থেকে পুরোপুরি ঘরোয়া ক্রিকেটকে মুক্ত করতে চায় বিসিবি।
নানান জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। নতুন বোর্ডের অধীনে অনেকটা নতুন মোড়কে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। দেশের ক্রিকেটের একমাত্র লিস্ট 'এ' টুর্নামেন্টের মান আরো বাড়াতে এবারে তিন থেকে বেড়ে ছয় ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। এ ছাড়াও টুর্নামেন্টকে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক করতে খেলোয়াড়দের জন্য নানান সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুমের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করা হয়েছে। আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল। নির্ধারিত সূচি অনুযায়ী ৪ মে থেকেই মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।
ফিক্সিং কান্ডে সন্দেহভাজন হয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলা হয়নি এনামুল হক বিজয়ের। ক্রিকেট বোর্ডের সাথে ভুল বোঝাবুঝির অবসান করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার নতুন দলের হয়ে নতুন মিশনে নামবেন এই ব্যাটার। ডিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের প্রায় সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন বিজয়। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে তার ব্যাট। তাই বারবার জাতীয় দলে ডাক পেলেও ২০১৫ সালের পর আর থিতু হতে পারেননি তিনি।
ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের দ্বন্দ্বে স্থবির হয়ে ছিল দেশের ক্রিকেট। তবে তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেয়ার পরই ক্লাবগুলো প্রিমিয়ার লিগে অংশ নিতে রাজি হয়েছে। এর ফলে ক্রিকেটাররাও স্বস্তি ফিরে পেয়েছেন। তামিম দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে দল পাননি জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দল পাননি। তবে দ্বিতীয় দিনের দলবদলে সব আলো কেড়ে নিয়েছেন তারা। দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রতিটি আসরেই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়। প্রিমিয়ার লিগের গত আসরে পারিশ্রমিক না পাওয়ায় একটি দলের ক্রিকেটাররা অনুশীলনও বয়কট করেছিলেন। এমনকি অধিনায়কও ছেড়ে গিয়েছিলেন দল। এবার নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে চলেছে প্রিমিয়ার লিগ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছিল বিসিএলের ফাইনাল। সেদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনামুল হক বিজয় জানিয়েছিলেন ‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটেই ফিরবেন না। তবে বিসিবির সঙ্গে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবার। রাগ অভিমান ভুলে এই ওপেনার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।
বিসিবির সর্বশেষ নির্বাচনে পক্ষপাতের অভিযোগে অংশ নেননি ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলোর কাউন্সিলররা। নির্বাচনের পর অনির্দিষ্টকালের জন্য ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বাংলাদেশের একমাত্র লিস্ট 'এ' মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)।