প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পেলেন হ্যাডিন
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।
৭৪ বলে সেঞ্চুরি, ১০৩ বলে দুইশ আর হ্যাটট্রিক ছক্কা মেরে ১৩২ বলে ছুঁয়েছেন তিনশ। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছেন হারজাস সিং। ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে বাঁহাতি ব্যাটারের ৩১৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৭৪ রান তোলে ওয়েস্টার্ন সাবার্বস। সিডনি ক্রিকেট ক্লাবকে ২৮৭ আটকে দিয়ে সহজেই ম্যাচ জিতে নিয়েছে হারজাসে ওয়েস্টার্ন।
অস্ট্রেলিয়া সফরটা হতাশায় শেষ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও পারফরম্যান্সে তার ছাপ ছিল না। সফরের একমাত্র চার দিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
কনকাশনের কাছে হার মানলেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মার্চ থেকেই খেলার বাইরে ছিলেন পুকোভস্কি।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পিটার সিডল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালেই বিদায় নেন এই পেসার। আর এক মৌসুম অবশ্য বিগ ব্যাশ লিগে খেলবেন সিডল, এরপর তাকে আর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যাবে না।