জ্যোতির উত্তরসূরি খুঁজছে বিসিবি, আলোচনায় নাহিদা ও সোবহানা
এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিগার সুলতানা জ্যোতি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় সামনে এসেছে নতুন নেতৃত্বের প্রশ্ন। বিসিবির আলোচনায় এখন সবচেয়ে বেশি আসছে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।