ভারতীয় পেসারকে শাস্তি দিল আইসিসি
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটার ইমেশা দুলানিকে আউট করে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে উদ্যাপন করেছিলেন ভারতের পেসার ক্রান্তি গাউদ। এই আচরণের কারণেই তাকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।