অ্যাশেজে অনিশ্চিত, ২০২৮ অলিম্পিক নিয়ে স্বপ্ন দেখছেন স্মিথ
সাম্প্রতিক সময়ে স্টিভ স্মিথের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের অ্যাশেজে ইংল্যান্ড সফরে তিনি থাকবেন কি না, তা নিয়েই এবার অনিশ্চয়তা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার। ৩৭ বছর বয়সী স্মিথ এখন আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা না করে সিরিজ ধরে ধরে টেস্ট ক্যারিয়ার এগিয়ে নেওয়ার কথা ভাবছেন। তবে, আপাতত লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলাটাকেই অন্যতম লক্ষ্য ধরে এগোচ্ছেন স্মিথ।