আমি মানুষ—আমি ভুল করব, আমাকে সময় দিন: মিরাজ
পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে মিরাজের জন্য এটাই প্রথম সিরিজ জয়। ক্যারিবীয়দের হারিয়ে সময় চাইলেন মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অকপটে স্বীকার করলেন, তিনি মানুষ, তিনি ভুল করবেন।