এই দুই দিনই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। দল-বদলের প্রথম দিনে দল-বদল করেছেন ৭৯ ক্রিকেটার। দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাব।
পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস।
দলবদলের প্রথম দিনই বড় চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক। তারা দলে ভিড়িয়েছে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, রায়ান রাফসান, আকবর আলী ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারকে। একই দলের হয়ে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি।
পিছিয়ে নেই ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংও। তারা রিপন মন্ডলের সঙ্গে দলে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে। দলটির হয়ে খেলবেন ইয়াসির আলী রাব্বি, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী। ঢাকা লেপার্ডসের হয়ে খেলবেন মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক। তাদের সঙ্গী জাওয়াদ আবরার।
আবাহনী লিমিটেড বরাবরই তারকাবহুল দল গড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন আছেন দলটিতে। পাশাপাশি ইকবাল হোসেন ইমন, খালেদ আহমেদ ও মারুফ মৃধাও খেলবেন আবাহনীর হয়ে।
প্রথম দিনের দল-বদল শেষে ক্লাবগুলোর স্কোয়াড:
আবাহনী স্কোয়াড— নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান, জিসান আলম, মেহরব হাসান অহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, সাব্বির হোসেন, অনিক সরকার, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রৌহনতদুল্লাহ বর্ষন, মেহেদি হাসান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব— তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।
বসুন্ধরা স্ট্রাইকার্স— আল আমিন, রুয়েল মিয়া, ইরফান হোসেন, নাহিদুল ইসলাম।
সিটি ক্লাব— সাকিল হোসেন, আহরার আমিন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, আনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন
ঢাকা লেপার্ডস— সৈকত আলী, মেহেদী হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মঈন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকী, দেবাশীষ সরকার, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি।
গুলশান ক্রিকেট ক্লাব— বিশাল চৌধুরি, তানভীর হোসেন, কে এম আতিকুর রহমান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব— এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃ্ত্তুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান, রিপন মন্ডল, নাইম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব— আবু হাসিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম পাটোয়ারি, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।