আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন মাহমুদউল্লাহ ও ইমরুল। পাশাপাশি দুজনে কোচিংয়ের সঙ্গেও যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের হয়ে খেলবেন তারা দুজন।
মাহমুদউল্লাহ ও ইমরুলের পাশাপাশি একই টুর্নামেন্টে খেলছেন সাবেক পেসার রুবেল। তাদের তিনজনকে খেলতে দেখা যাবে এশিয়া ওয়ারিয়র্সে। দলটির নেতৃত্বে আছেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররাও খেলবেন এই দলের হয়ে।
যেখানে মাহমুদউল্লাহ-ধাওয়ানদের সঙ্গে খেলবেন উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, সামিউল্লাহ শিনওয়ারি, অভিমন্যু মিঠুন, ইফতিখার আহমেদ, রাহুল শর্মা, শোয়েব মাকসুদের মতো ক্রিকেটাররা। এশিয়া ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে আছেন মারাভান আতাপাত্তু।
৪ দলের টুর্নামেন্টে এশিয়া ওয়ারিয়র্স ছাড়াও অংশ নেবে ইউরোপ চ্যাম্পিয়ন্স, আফ্রিকা লায়ন্স এবং নর্থ আমেরিকা ঈগল। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে যাওয়া লিগে নর্থ আমেরিকার হয়ে খেলবেন ডোয়াইন স্মিথ, চ্যাডউইক ওয়ালটন, জাসকারান মালহোত্রা, রাখিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটাররা।
এশিয়া ওয়ারিয়র্স— শিখর ধাওয়ান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, দিলহারা লকোটিগে, নিশালা গামাগে, লাহিরু থিরিমান্নে, মুহাম্মদ ইমরান খান, সুরাজ কুমার, অভিমন্যু মিঠুন, সামিউল্লাহ শিনওয়ারি, শোয়েব মাকসুদ, গুরকিরাত সিং মান, ইফতিখার আহমেদ এবং রাহুল শর্মা।