চমক দিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ
নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২ ম্যাচ সিরিজের সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ থেকে ১২ মে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। যথারীতি পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। তবে চমক আছে একাধিক। দলে সুযোগ পেয়েছেন চার আনক্যাপড ক্রিকেটার আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজি ঘোরি।

দলের পাঁচজন ক্রিকেটার আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজি ঘোরি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে লাহোরে চলমান লাল বলের ক্যাম্পে রয়েছেন। বাংলাদেশ সফরের আগে করাচিতে একটি অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে পাকিস্তান দলের। ক্যাম্প শেষ হবে ১ মে।

এরপর ২ মে বাংলাদেশে রওনা দেয়ার কথা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা ক্রিকেটাররা নিজেদের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন। টেস্ট দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে যারা ফাইনালে খেলবেন, তারা টুর্নামেন্ট শেষে সরাসরি বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

পাকিস্তানের ১৬ সদস্যের দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি

আরো পড়ুন: