এখনো ফোন ফেরত পাননি রিজওয়ান, আদালতের পর গেলেন আইসিসিতে
মোবাইল ফোন জব্দ করার পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানকে নোটিশ দিয়েছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে রিট করেছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে রিজওয়ানের সেই রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবার আইসিসির দ্বারস্থ হয়েছেন রিজওয়ান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।