প্রথম দিন শেষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন আয়ারল্যান্ড কোচ
সিলেট টেস্টের প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। তবে শেষ বিকেলে জর্ডান নিল না ফিরলে তারা হাতে ৩ উইকেট নিয়েই দিন শেষ করতে পারত। তাহলে নিজেদের কিছুটা হলেও এগিয়ে রাখার সুযোগ পেত সফরকারীরা। আয়ারল্যান্ড দলের সহকারী কোচ গ্যারি উইলসন বাংলাদেশকেই প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে রাখছেন।