রান বন্যার ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি, ম্যাচ ড্র

এনসিএল
সেঞ্চুরির পর সাব্বির রহমান
সেঞ্চুরির পর সাব্বির রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৩ উইকেটে ৩০০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল রাজশাহী। তাতেই মনে হচ্ছিল খুলনা ও রাজশাহীর মধ্যকার এই ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। হয়েছেও তাই। শেষদিনে সাব্বির রহমানের সেঞ্চুরি ও সানজামুল ইসলামের ৩৯ রানে ভর করে ৫০০ রান করেছে। আর তাতেই ম্যাচ ড্র হয়েছে।

আগের দিন সাব্বির ২১ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। অন্যদিকে প্রিতম কুমার অপরাজিত ছিলেন ২৭ রান করে। প্রিতম এদিন হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তিনি ১২৩ বলে ৪৪ রান করেছেন। এরপর এসএম মেহরব হোসেন ফেরেন ১৩ রান করে। শাখির হোসেন ৮ রান করেন।

নিহাদ উজ্জামান রানের খাতাই খুলতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন সাব্বির। তিনি ২২১ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ইনিংস জুড়ে একটি ছক্কা ও ৮টি চারের মার ছিল। দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে ৪টি উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও আফিফ হোসেন।

একটি উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন। রাজশাহীর সংগ্রহ ৯ উইকেটে ৫০০ রান হলে দুই দলই ড্র মেনে নেয়। এর আগে নিজেদের প্রথম ইনিংসে শেখ মেহেদীর ঘূর্ণিতে মাত্র ১১৯ রানে অল আউট হয় রাজশাহী। মেহেদী একাই নেন ৬ উইকেট। এরপর খুলনা বিভাগ ৪৮৪ রান করে প্রথম ইনিংসে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে দিয়েছে রাজশাহী।

ড্র হয়েছে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচও। সিলেট ৫ উইকেটে ৪৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। সেখান থেকে ৪৯৬ রানে অল আউট হয়েছে সিলেট। ৮১ রানে অপরাজিত থাকা আশরাফুল হাসান চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫৬ রানে অপরাজিত ছিলেন তোফায়েল আহমেদ।

এর মধ্যে তোফায়েল আউট হয়েছেন ৭৩ রান করে। আশরাফুল সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন ১২২ রান করে। শেষের ব্যাটারদের মধ্যে তিনজনই দুই অঙ্কে যেতে পারেননি। ৭ রান করেন নাসুম আহমেদ। রানের খাতাই খুলতে পারেননি নাইম আহমেদ ও ইকবাল হোসেন ইমন। ঢাকার বোলারদের মধ্যে ৫ উইকেট তুলে নেন আমিনুল ইসলাম বিপ্লব। দুটি উইকেট শিকার করেন রিপন মন্ডল। আর একটি করে উইকেট নেন আরিফ আহমেদ, এনামুল হক ও তাইবুর রহমান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৯ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা। আশিকুর রহমান সেঞ্চুরি তুলে নিলেও তাকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি কেউ। আশিকুর ১৭২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান এসেছে তাইবুর রহমানের ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে শেষ পর্যন্ত ২ রান করে দিনের খেলা শেষ করে সিলেট বিভাগ। ফলে ম্যাচটি ড্র হয়ে যায়। সিলেটের হয়ে শূন্য রানে আউট হন মুবিন আহমেদ, শূন্য রানে অপরাজিত থাকেন নাসুম আহমদ। আর ১ রান করে অপরাজিত থাকেন ১ রান করে। এর আগে প্রথম ইনিংসে ৫৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা।

আরো পড়ুন: