সাকিবের মামলার ফাইল মন্ত্রণালয়ে

বাংলাদেশ ক্রিকেট
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৪ সালের আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তৎকালীন সরকারের সংসদ সদস্য হওয়ায় বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

যার ফলশ্রুতিতে চাইলেও দেশে ফিরতে পারেননি তিনি। এমনকি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা থাকলেও তার সেই আশা পূরণ হয়নি।

একবার ফেরার প্রক্রিয়া শুরু হলেও মিরপুরে ছাত্র-জনতার বিক্ষোভের কারণে সাকিবকে সবুজ সংকেত দেয়নি সরকার। সবশেষ কয়েক মাসে প্রায়শই বিসিবি কর্তাদের কাছে তারকা অলরাউন্ডারকে নিয়ে জানতে চাওয়া হয়েছে। বেশিরভাগ সময়ই কৌশলে উত্তর দিয়ে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

সবসময় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে বিসিবি। যদিও হুট করেই সাকিবকে নিয়ে অবস্থান বদলেছেন বিসিবি। এই অলরাউন্ডারকে বাংলাদেশ দলে ফেরাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিবের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের সহযোগিতা আহ্বান করেছে বিসিবি। এরই মধ্যে সেই মামলার ফাইল পৌঁছে গেছে মন্ত্রণালয়ে। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিকে সাকিবকে বাংলাদেশ দলে ফেরানোর নতুন একটি ধাপ হিসেবে দেখছেন আসিফ।

আরো পড়ুন: