নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী জুন-জুলাইতে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই মহারণ। ইতোমধ্যেই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান গ্রুপ-১ এ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং নেদারল্যান্ডস। গ্রুপ-২ এ আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন, এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারপর ১৭ জুন হেডিংলিতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরাশক্তিদের বিপক্ষে এই ম্যাচই হতে পারে গ্রুপ পর্বে বাঘিনীদের সবচেয়ে বড় পরীক্ষা।

তারপর ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের এরপরের ম্যাচ ২৫ জুন, ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে। লর্ডসে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ জুন, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দ্য ওভালে। ফাইনাল ৫ জুলাই লর্ডসে। এবার নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।

আরো পড়ুন: