বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সিরিজের কয়েক মাস আগেই বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজের সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট দিয়ে শুরু হবে ঘরের মাঠে সাউথ আফ্রিকা গ্রীষ্ম মৌসুম। ২০১৮ সালের পর এবারই প্রথম সাউথ আফ্রিকা সফর করবেন স্টিভ স্মিথরা। সেই সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া বিদায় নিতেই সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। নভেম্বরের প্রথম সপ্তাহেই টেম্বা বাভুমা-এইডেন মার্করামদের দেশে পা রাখবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাউথ আফ্রিকা সফর। ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে ২৩ থেকে ২৭ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট। লাল বলের ক্রিকেটের লড়াই শেষে তিনটি ওয়ানডে খেলতে নামবে দুই দেশ। ১, ৪ এবং ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ইষ্ট লন্ডন, গেবেরহা এবং কেপ টাউনে।

এরপর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ১০, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে ম্যাচগুলো। প্রথম টি-টোয়েন্টি কিম্বার্লি, দ্বিতীয় ম্যাচে বেনোনি এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে সেঞ্চুরিয়নে। পূর্ণাঙ্গ সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরবেন লিটন-শান্ত, মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশ সিরিজ শেষে সাউথ আফ্রিকা সফর করবে ইংল্যান্ড। তিন টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবেন বেন স্টোকস-হ্যারি ব্রুকরা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১৫ জানুয়ারি। সব মিলিয়ে আগামী গ্রীষ্ম মৌসুমে ব্যস্ত সময়ই পার করতে হবে সাউথ আফ্রিকাকে।

সাউথ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

ম্যাচতারিখভেন্যু
প্রথম টেস্ট১৫-১৯ নভেম্বরজোহানেসবার্গ
দ্বিতীয় টেস্ট২৩-২৭ নভেম্বরসেঞ্চুরিয়ন
প্রথম ওয়ানডে১ ডিসেম্বরইষ্ট লন্ডন
দ্বিতীয় ওয়ানডে৪ ডিসেম্বরগেবেরহা
তৃতীয় ওয়ানডে৭ ডিসেম্বরকেপ টাউন
প্রথম টি-টোয়েন্টি১০ ডিসেম্বরকিম্বার্লি
দ্বিতীয় টি-টোয়েন্টি১২ ডিসেম্বরবেনোনি
তৃতীয় টি-টোয়েন্টি১৩ ডিসেম্বরসেঞ্চুরিয়ন

আরো পড়ুন: