বাউন্ডারির নেশায় অস্ট্রেলিয়ার ফাঁদে পা দিয়েছে বাংলাদেশ
সাইফ হাসান আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন তাওহীদ হৃদয়। ব্যাটিংয়ে নেমেই ম্যাট রেনশর বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলার চেষ্টা করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই বড় শট খেলার নেশায় আউট হয়েছেন সাইফ, পারভেজ হোসেন ইমনরা। সেটার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।