গায়ানার জবাবের অপেক্ষায় বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি জিএসএলের টুর্নামেন্ট কমিটিকে আনুষ্ঠানিকভাবে ইমেইল করেছে রাজশাহী। তবে এখনো জবাব পায়নি বিপিএল চ্যাম্পিয়নরা। জিএসএলে খেলতে গায়ানা থেকে জবাবের অপেক্ষায় রাজশাহীর ম্যানেজমেন্ট। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।