সাউথ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
সাউথ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরলেন লকি ফার্গুসন। ডানহাতি পেসারের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্সরা। ব্যাটারদের কেউই দাঁড়াতে না পারায় মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় হাফ সেঞ্চুরি করলেন টম লাথাম। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।