বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বৃষ্টিতে বন্ধ খেলা
বৃষ্টিতে বন্ধ খেলা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টস হলেও বেরসিক বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়ালো না পাকিস্তান ও নিউজিল্যান্ডের সুপার এইটের ম্যাচ। কলম্বোতে বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যার ফলে এক পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট। ম্যাচের আগে থেকেই বৃষ্টির শঙ্কা আছে। আশঙ্কা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই কলম্বোতে হানা দেয় বৃষ্টি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টসের সময়ই বৃষ্টি শুরু হয়।

যার ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ম্যাচ। বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় পুরো মাঠই কাভারে ঢেকে দেওয়া হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮ টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলে রাত ১০ টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হতো। সেটা অবশ্য সম্ভব হয়ে উঠেনি।

এমন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সালমান আঘা ও মিচেল স্যান্টনারদের। সুপার এইটে পাকিস্তানের বাকি প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে কিউইরাও।

আরো পড়ুন: