১৫ মার্চ থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ২৫ মার্চ। এদিকে ২৬ মার্চ থেকে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের। মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, কুইন্টন ডি ককের মতো ক্রিকেটাররা ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। এজন্য আইপিএলে থাকা ক্রিকেটারদের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড সিরিজের সাউথ আফ্রিকা স্কোয়াডে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার। কনোর ইস্টারহুইজেনের সঙ্গে সুযোগ পেয়েছেন ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বশ এবং এনকোবানি মোকিনা। স্কোয়াডে থাকা জর্ডান হারম্যান আরেক ক্রিকেটার রুবিন হারম্যানের ভাই। আরেক ক্রিকেটার ইথান বশ হচ্ছেন কর্বিন বশের ছোট ভাই।
এসএ টোয়েন্টির গত আসরে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোকিনা। পার্ল রয়্যালসের হয়ে ১৪.৭৬ স্ট্রাইক রেটে ১৩ উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপ দলে না থাকা ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েতজে এবং টনি ডি জর্জিকেও রাখা হয়েছে কিউই সফরে। একই সূচিতে নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবেন সাউথ আফ্রিকার মেয়েরাও।
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড— কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, কনোর ইস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, এনকোবানি মোকিনা, জর্জ লিন্ডে, আন্দিলে সিমিলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন এবং জেসন স্মিথ।