প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড দল
সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্রুপে খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই দলের লড়াইয়ে রয়েছে একাধিক সমীকরণ। দুই দলের মধ্যে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাও নির্ধারণ হতে পারে এই ম্যাচ দিয়ে। আর আগেই সাউথ আফ্রিকাকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড। বিশেষ করে দলটির ভারসাম্য নতুন করে ভাবাচ্ছে কিউইদের।

ক্রিকেট ছাড়াও রাগবিতে দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ফলে বৈশ্বিকভাবেই দুই দলের লড়াইয়ে থাকে তুমুল উত্তেজনা। তাই দুই দলের এই লড়াই ভক্তদের মাঝেও প্রভাব রাখে। কিউই পেসার ম্যাট হেনরি জানিয়েছেন দুই দলের ঐতিহাসিক ও ক্রীড়া সংস্কৃতি তাদেরকে একই বিন্দুতে নিয়ে এসেছে।

এ প্রসঙ্গে হেনরি বলেন, 'আপনি সব সময় সেরা দলের বিপক্ষে খেলতে চান। ছোটবেলা থেকে রাগবি হোক বা ক্রিকেট। নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচ মানেই ছিল বিশেষ কিছু। দুই দেশের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতার একটা ধার আছে। বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হয় না। এটা সত্যিই কঠিন লড়াই এবং আমরা এটা ভীষণ উপভোগ করি।'

ডি গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। হেনরির মতে, প্রোটিয়ারা ব্যাটিং বোলিং দুই দিক থেকেই শক্তিশালী। বিশেষ করে তাদের ব্যাটিং ও বোলিংয়ের বৈচিত্র দলটিকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মনে করেন এই কিউই পেসার। তাই তাদের বিপক্ষে জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে।

হেনরি যোগ করেন, 'সাউথ আফ্রিকা সব দিক থেকেই শক্তিশালী। ব্যাটিংয়ে শক্তি, বোলিংয়ে বৈচিত্র্য এবং অভিজ্ঞতার সমন্বয় রয়েছে তাদের দলে। এমন দলের বিপক্ষে খেলতে গেলে আপনাকে খেলাটির প্রতিটি দিকেই সেরা হতে হবে। প্রতিটি জয় আত্মবিশ্বাস ও গতি তৈরি করে। আমাদের লক্ষ্য কালকের ম্যাচে সেরাটা দেওয়া, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবা নয়।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে এই দুই দলের ক্রিকেট্রাওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। তবে মাঠের ভেতরে তীব্র প্রতিদ্বন্দ্বীতা থাকবে বলে বিশ্বাস হেনরির। তিনি বলেন, 'এখন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয়, ফলে অনেকের সঙ্গেই ব্যক্তিগতভাবে পরিচয় গড়ে ওঠে। দুই দেশের সংস্কৃতিতেও মিল আছে। মাঠের বাইরে আমাদের সম্পর্ক ভালোই থাকে।'

আরো পড়ুন: