কোথায় ম্যাচ হেরেছে বাংলাদেশ জানালেন শান্ত
ঘরের মাঠে সবশেষ চার টেস্টে জয়। যার মধ্যে দুটি আবার পাকিস্তানের বিপক্ষে। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময় পাড় করছে কিনা সেই আলোচনাও ছিল। কিন্তু গত মাসেই পাকিস্তানকে দাপটের সাথে হারানো সেই বাংলাদেশকে যেন খুঁজেই পাওয়া গেলো না জিম্বাবুয়ের মাটিতে। স্বাগতিকদের বিরুদ্ধ্ব দ্বিতীয়বারে মতো ইনিংস হারের লজ্জা পেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। এমন হারের পর নিজেদের ব্যর্থতা স্বীকার করে শান্ত জানিয়েছেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারা আর প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়েই ম্যাচ হেরেছে বাংলাদেশ।