নোয়াখালীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ করবে বিসিবি

বিপিএল
নোয়াখালী এক্সপ্রেস
নোয়াখালী এক্সপ্রেস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ২৩ জানুয়ারি। মাস খানেক পেরিয়ে গেলেও অনেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নিজেদের পাওনা টাকা বুঝে পাননি।

এর মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে মালিকানা ছেড়ে দেয় ট্রায়েঙ্গেল সার্ভিসেসের।

এরপর ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বিসিবি। এবার জানা গেছে চট্টগ্রামের পর এবার নোয়াখালীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সব ঠিক থাকলে রবিবার দুপুরে ব্যাংক গ্যারান্টির টাকা থেকে নোয়াখালীর ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেবেন ইফতেখার রহমান মিঠু। এদিকে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে পুরো অর্থ পরিশোধ করেছে।

রংপুর ৭৫ শতাংশ টাকা দিয়েছে। নোয়াখালীর ১ কোটি ৭৫ লাখ টাকা বকেয়া। বিসিবির কাছে তাদের ২ কোটি টাকার পে-অর্ডার রয়েছে, সেখান থেকে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হবে।

ঢাকা ক্যাপিটালসের পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সিলেট টাইটান্সের জমা অর্থ দিয়ে সংশ্লিষ্টদের পাওনা দেওয়া হবে বলে জানা গেছে একাধিক সূত্র থেকে। বিসিবি ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে বদ্ধ পরিকর।

আরো পড়ুন: